• শিরোনাম

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সুগার ভাষণ

    | ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৩:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 555 বার

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সুগার ভাষণ

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিস্তৃত বিষয়ে বক্তব্য রেখেছেন।

    গতকাল শুক্রবার আগে থেকে ধারণকৃত এক বক্তৃতায় তিনি বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের জন্য করোনাভাইরাস টিকার সমান সহজলভ্যতা নিশ্চিত করা গুরুত্বপুর্ণ। তিনি, অন্যান্য দেশ ও অঞ্চলে অতিরিক্ত ৬ কোটি ডোজ টিকা প্রদানের একটি অঙ্গীকার পুনঃনিশ্চিত করেন।

    সুগা টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক নিয়েও কথা বলেন। তিনি বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিয়ে নানা ধরনের মতামত থাকলেও জাপান স্বাগতিক দেশ হিসেবে তার দায়িত্ব পূরণ করেছে।

    সুগা আরও বলেন, তিনি এই বিষয়ে নিশ্চিত যে শান্তি ও সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টার ভিত্তি বলপ্রয়োগ নয় বরং একটি মুক্ত ও অবাধ আন্তর্জাতিক শৃঙ্খলা বা বিন্যাস।

    প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের উচিত হবে, তালিবান শাসনের অধীনে আফগানিস্তানের আবারও সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হওয়া প্রতিহত করা। তিনি এও বলেন যে, মানবিক সহায়তা প্রদানকারী সংস্থার নিরাপত্তার পাশাপাশি বিশেষ করে নারী’সহ সবার মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতকরণ অপরিহার্য।

    এছাড়া, তিনি সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের জন্য উত্তর কোরিয়ার সমালোচনা করে বলেন, এগুলো ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবসমূহের স্পষ্ট লঙ্ঘন।

    বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ সমাধানে বহুপাক্ষিকতার আরও প্রসারের অঙ্গীকার জানিয়ে সুগা তাঁর বক্তব্য শেষ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক