| ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 565 বার
জাপানে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়া মুসলিমদের দেশের অন্যতম সর্ববৃহৎ একটি মসজিদে রবিবার সাহায্য প্রদান করা হয়েছে।
তাদেরকে টিনজাত শিমের বিচি এবং কোনরকম শুকরের উপকরণ না থাকা ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক নুডুলসের মত হালাল সনদপ্রাপ্ত খাবার সরবরাহ করা হয়েছে। এইসব খাবার রাজধানীর শিবুইয়া ওয়ার্ডের টোকিও জামিই মসজিদে প্রদান করা হয়।
টোকিও’তে বাস করা ৩০’এর কোঠার বয়সী এক তিউনিসীয় পুরুষ বলেন, তিনি এই খাবার পেয়ে আনন্দিত এবং তিনি অন্যান্য মুসলিমদের সাথে একসঙ্গে তার এই কঠিন সময় কাটিয়ে উঠবেন বলে আশা করছেন।
টোকিও জামিই মসজিদ জানাচ্ছে, বৈশ্বিক মহামারীর কারণে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া থেকে আসা অনেক শিক্ষার্থী অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছেন।
মসজিদের নেতা মুহাম্মেদ রাসিত আলাস উল্লেখ করেন যে, সাহায্যের প্রয়োজন হওয়া লোকজনকে সহায়তা করাটা ইসলামী শিক্ষার অংশ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||