| ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১২:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 527 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়, দ্রুত হলে চলতি সপ্তাহে জেলাগুলোর প্রতি কোভিড-১৯ রোগীদের জন্য আরও হাসপাতাল শয্যা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেয়ার আহ্বান সম্বলিত একটি নির্দেশনা জারির পরিকল্পনা করছে।
এই নির্দেশনার লক্ষ্য হল করোনাভাইরাস সংক্রমণের পরবর্তী তরঙ্গের জন্য প্রস্তুত হওয়া।
উল্লেখ্য, চলমান পঞ্চম তরঙ্গের এক পর্যায়ে দেশ জুড়ে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠার জন্য নিজ বাড়িতে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, ভবিষ্যতে করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতাল শয্যার সংখ্যা দ্রুত বাড়ানো কঠিন হবে।
এর কারণ হচ্ছে গত মার্চ মাসের একটি অনুরোধের পরে সারা দেশে ৪ হাজার ৮শ’র বেশি হাসপাতাল শয্যা বাড়ানো হয়।
কর্মকর্তারা বলছেন, তারা জেলাগুলোর কাছে হাসপাতালে ভর্তি হতে না পারা সংক্রামিত ব্যক্তিদের জন্য অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানাবে। এছাড়া, কর্মকর্তারা বাড়িতে স্ব-বিচ্ছিন্ন থাকা লোকজনের অবস্থার হঠাৎ পরিবর্তনে সাড়া দেয়ার জন্য, তাদেরকে আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের আহ্বান জানানোর পরিকল্পনা করছেন।
কর্মকর্তারা জেলাগুলোর প্রতি, শুধুমাত্র সীমিত দিন বা সীমিত সময়ের জন্য কাজ করতে পারা নার্সদের কাছ থেকে সাহায্য নেয়ার অনুরোধ জানাবেন, যাতে সেই নার্সদের নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো যায়।
চলমান পঞ্চম তরঙ্গে, পর্যাপ্ত সংখ্যক নার্সের ব্যবস্থা করতে না পারায়, অনেক হাসপাতাল কয়েকজন রোগী ভর্তি করতে ব্যর্থ হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||