| ৩০ সেপ্টেম্বর ২০২১ | ৯:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 259 বার
জাপানের প্রধান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র নেতৃত্বের নির্বাচনে দলের নীতি গবেষণা পরিষদের সাবেক চেয়ারপার্সন কিশিদা ফুমিও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পেশাদার এই রাজনীতিবিদ সুগা ইয়োশিহিদের পর জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত করে নিয়েছেন।
নিয়ন্ত্রক সংস্কার মন্ত্রী কোওনো তারো এবং কিশিদার মধ্যে প্রতিযোগিতা দ্বিতীয় দফায় গড়ায়। দলের এই দুই প্রবীণ সদস্য প্রথম দফায় ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করে নিতে ব্যর্থ হয়েছিলেন।
দ্বিতীয় দফার ভোটগ্রহণে ২৫৭ ভোট পেয়ে কিশিদা ১৭০ ভোট পাওয়া প্রতিদ্বন্দ্বী কোওনো’কে পরাজিত করেছেন।
আগামী সোমবার জাপানের সংসদ সদস্যরা দেশের নতুন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। এলডিপি এবং কোয়ালিশন সরকারে দলের ছোট অংশীদার কোমেইতো’র সংসদের উভয় কক্ষে নিয়ন্ত্রণ বজায় থাকায় কিশিদার বিজয় প্রায় নিশ্চিত হয়ে আছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||