| ০২ অক্টোবর ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 528 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়, করোনাভাইরাসের আরেকটি সম্ভাব্য পুনরুত্থানের আগে তাদের চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনার জন্য স্থানীয় সরকারগুলোর প্রতি নির্দেশনা দিয়েছে।
মন্ত্রণালয়, গতকাল রবিবার জেলা সরকারগুলোকে নভেম্বরের শেষ নাগাদ এই পর্যালোচনা পরিচালনা করতে বলেছে। স্থানীয় সরকারগুলোকে, সম্ভাব্য সংক্রমণের বিস্তার সাম্প্রতিক পঞ্চম তরঙ্গের চূড়ার মত মারাত্মক হিসেবে ধরে নিতে বলা হচ্ছে।
উল্লেখ্য, পঞ্চম তরঙ্গে নিশ্চিত সংক্রমণের ঘটনা অনুমিত হিসাব থেকে তিন গুণ বেশি হয়েছিল। এর কারণ মূলত ভাইরাসের ডেল্টা ধরন।
হাসপাতাল শয্যার স্বল্পতার কারণে এক পর্যায়ে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি মানুষ বাড়িতে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে বাধ্য হয়েছিলেন।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে, মন্ত্রণালয় জেলাগুলোকে পর্যাপ্ত শয্যা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালগুলোকে ঠিক কোন পরিস্থিতিতে রোগীদের ফিরিয়ে দেয়া হবে, সেই শর্তগুলো স্পষ্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কিছু হাসপাতাল শয্যা খালি থাকা সত্ত্বেও রোগী ভর্তিতে মন্থর ছিল।
কর্মকর্তারা, জেলাগুলোকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য অপেক্ষায় থাকা রোগী’সহ অন্যান্যদের জন্য অস্থায়ী চিকিৎসা কেন্দ্র নির্মাণ করতে বলেছে। তারা খণ্ডকালীন নার্সদের নিয়োগ দিয়ে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর অনুরোধও জানিয়েছে
স্ব-উদ্যোগে বিচ্ছিন্ন থাকা লোকদের উপর ঘনিষ্ঠ পর্যবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অবস্থার যে কোন আকস্মিক পরিবর্তনে দ্রুত সাড়া দিতে জেলাগুলোকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, ভাইরাস নিস্ক্রিয়কারী অ্যান্টিবডি ওষুধ রোগীর বাড়িতেই প্রয়োগের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||