| ০৩ অক্টোবর ২০২১ | ৭:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 515 বার
জাপানের প্রধান ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা কিশিদা ফুমিও একটি নতুন সরকার গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আগামীকাল সোমবার সংসদের মাধ্যমে তিনি কার্যত নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত।
কিশিদা আগামী শুক্রবার সংসদে নির্ধারিত নীতি বিষয়ক বক্তৃতার বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য গতকাল শনিবার চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে বেছে নেয়া মাতসুনো হিরোকাযুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
তিনি পুঁজিবাদের একটি নতুন ধরন সৃষ্টি’সহ গত মাসের নেতৃত্বের নির্বাচনের সময় তুলে ধরা মুখ্য নীতিসমূহ প্রস্তাবের পরিকল্পনা করছেন।
কিশিদা আজ রবিবার তার মন্ত্রীসভার সদস্যদের নামের তালিকা প্রণয়নও সম্পন্ন করার পরিকল্পনা করছেন।
সংসদের অনির্ধারিত অধিবেশনটি আগামী ১৪ই অক্টোবর শেষ হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, আগামী ২১শে অক্টোবরে নিম্নকক্ষের সদস্যদের মেয়াদ শেষ হবে।
যদি নতুন প্রধানমন্ত্রী নিম্নকক্ষ ভেঙ্গে দেন, তাহলে ৪০ দিনের মধ্যে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতারা, সংসদ এবং কূটনৈতিক সময়সূচি বিবেচনা সাপেক্ষে এধরনের একটি নির্বাচন আগামী ৭ই নভেম্বর রবিবার বা এর পরের রবিবারে অনুষ্ঠিত হবে বলে ধারণা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||