| ০৬ অক্টোবর ২০২১ | ৩:০৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 604 বার
জাপানের নতুন প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার প্রশাসনের মুখোমুখি হওয়া নানা চ্যালেঞ্জ দ্রুত সমাধানের জন্য নিজের অঙ্গীকার ব্যক্ত করেছেন। দায়িত্ব গ্রহণের একদিন পরে কিশিদা আজ মঙ্গলবার তার পূর্ণাঙ্গ কাজের সূচি শুরু করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে টেলিফোনে প্রথম সংলাপে অংশ নেয়ার পাশাপাশি তার মন্ত্রীসভার প্রথম নিয়মিত বৈঠকেও যোগ দেন।
কিশিদা সাংবাদিকদের বলেন, প্রতিমন্ত্রী এবং তার মন্ত্রীসভার বাকী সদস্যদের নাম বুধবারের মধ্যে ঘোষণা করা হবে এবং সব সদস্যই নানা বিষয়ে যথা সময়ে সাড়া দেবেন।
প্রধানমন্ত্রী গতকাল সোমবার ঘোষণা দেন যে ৩১শে অক্টোবর একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি ১৪ই অক্টোবর সংসদের নিম্নকক্ষ ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||