| ০৭ অক্টোবর ২০২১ | ৪:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 588 বার
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও উত্তর কোরিয়ায় অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যদের বলেছেন যে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ একটি অগ্রাধিকার হিসেবে বজায় থাকবে।
কিশিদা বুধবার সাংবাদিকদের বলেছেন একদিন আগে তিনি অপহৃতদের আত্মীয়দের একটি দলের নেতা ইইযুকা শিগেও সহ বিষয়টির সাথে ঘনিষ্ঠ লোকজনকে আলোচনার জন্য ডেকেছিলেন।
কিশিদা বলেন আত্মীয়দের তিনি বলেছেন যে আগের সরকারের মতই তার নতুন মন্ত্রীসভার জন্য অপহরণ সমস্যার অগ্রাধিকার লাভ বজায় থাকবে।
তিনি আরও উল্লেখ করেন তিনি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার টেলিফোন সংলাপে নিশ্চিত করে নিয়েছেন যে বিষয়টি নিয়ে তাদের দুই দেশ একসাথে কাজ করবে।
কিশিদা আরও বলেছেন এ বিষয়ে আত্মীয়দের দীর্ঘদিনের ভাবনা তিনি হৃদয় দিয়ে অনুধাবন করছেন। তিনি বলেন তার সরকার যত দ্রুত সম্ভব অপহৃতদের ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||