| ১০ অক্টোবর ২০২১ | ৩:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে 587 বার
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’এর প্রতি যৌথভাবে একটি গঠনমূলক ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার দু’নেতা টেলিফোনে কথা বলেন। কিশিদা দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁদের প্রথম সংলাপ।
জাপানি নেতা দু’দেশের মধ্যে বিস্তৃত বিষয় নিয়ে সংলাপের ইচ্ছা ব্যক্ত করেন।
এই টেলি-সংলাপের পর কিশিদা সাংবাদিকদের বলেন যে, নেতৃদ্বয় হংকং ও শিনজিয়াং উইঘুর স্বায়ত্বশাসিত অঞ্চলের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন।
কিশিদা এও বলেন যে, তিনি শি’র কাছে পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপমালার বিষয়টিও উত্থাপন করেন। জাপান এই দ্বীপমালা নিয়ন্ত্রণ করে। চীন ও তাইওয়ান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। জাপান সরকার এই অবস্থান বজায় রেখে চলেছে যে এক্ষেত্রে সার্বভৌমত্বের কোনও বিষয় নেই।
চীনের পররাষ্ট্র মন্ত্রীর ভাষ্যানুযায়ী, শি কিশিদাকে এটি বলেছেন যে তার দেশ নতুন যুগের চাহিদার সাথে মিল রেখে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে চায়।
শি’র উদ্ধৃতি দিয়ে এটিও বলা হয় যে ঐতিহাসিক ঘটনাবলী এবং তাইওয়ানের মত সংবেদনশীল বিষয়সমূহ দু’দেশের যথাযথভাবে পরিচালনা করা উচিত।
উল্লেখ্য, আগামী বছর জাপান ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের ৫০ বছর পূর্ণ হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||