| ১১ অক্টোবর ২০২১ | ১২:৩১ অপরাহ্ণ | পড়া হয়েছে 450 বার
জাপানের নতুন প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদি নিশ্চিত করেছেন যে, একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্জনের লক্ষ্যে তারা ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
গতকাল শুক্রবার দুই নেতা টেলিফোনে কথা বলেন। কিশিদা দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাদের প্রথম সংলাপ।
তারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করে নেয়ার পাশাপাশি জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত তথাকথিত কোয়াড জোটের অধীনে সহযোগিতা করার ব্যাপারে সম্মত হন।
এছাড়া, বল প্রয়োগ এবং অর্থনৈতিক চাপ দিয়ে বর্তমান স্থিতাবস্থা পরিবর্তনের যে কোন একতরফা প্রচেষ্টার বিরোধিতা করার ব্যাপারেও তারা সম্মত হন। এর পাশাপাশি সরবরাহ চেইনের স্থিতিস্থাপকতা’সহ অর্থনৈতিক নিরাপত্তা অর্জনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করে নেয়ার বিষয়টিও তাঁরা নিশ্চিত করেন।
কিশিদা উল্লেখ করেন যে উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি একটি হুমকি। তিনি উত্তর কোরিয়ায় জাপানি নাগরিক অপহরণের সমস্যাটি সমাধানে বিষয়টির অনুধাবন এবং এব্যাপারে সমর্থন কামনা করেন।
দু’নেতা এই বিষয়েও সম্মত হন যে, একটি উপযুক্ত সময়ে কিশিদার ভারত সফর করা উচিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||