• শিরোনাম

    কর্মীদের বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দিবেন কিশিদা

    | ১৩ অক্টোবর ২০২১ | ২:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 588 বার

    কর্মীদের বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দিবেন কিশিদা

    জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এই মত পুনর্ব্যক্ত করেছেন যে, তিনি বিত্তবানদের মূলধনীয় মুনাফার উপর ধার্য্য কর পর্যালোচনার চেয়ে প্রাতিষ্ঠানিক কর্মীদের বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দেবেন।

    কিশিদা সোমবার টিভি টোকিও’র এক বাণিজ্য সংক্রান্ত অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

    তিনি বলেন, মূলধনীয় মুনাফা কর নিয়ে আলোচনা ভবিষ্যতে কোন এক সময় হওয়া উচিত। এর থেকে এই আভাস পাওয়া যাচ্ছে যে, একটি পর্যালোচনা আগামী আর্থিক অর্থবছরের কর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে না। তিনি ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে, এই ধরনের কর বৃদ্ধি দেশের ধন বৈষম্যকে সংশোধনের একটি উপায় হতে পারে।

    এখন বেতন বৃদ্ধিই অগ্রাধিকার উল্লেখ করে কিশিদা, যেসব কোম্পানি প্রত্যেক কর্মীর বেতন বৃদ্ধি করবে সেইসব কোম্পানিকে কর ছাড় দেয়ার ধারণার কথা ব্যক্ত করেন।

    তবে, তিনি ধন বৈষম্য সংশোধনের জন্য আর্থিক সম্পদ নিশ্চিত করতে ভোগ্যপণ্য কর বৃদ্ধি করার কথা অস্বীকার করেন।

    টিভি অনুষ্ঠানে, কিশিদা জাপানের সনি গ্রুপের সাথে কুমামোতো জেলায় যৌথভাবে একটি কারখানা নির্মাণের কথা বিবেচনা করার জন্য তাইওয়ান’এর টিএসএমসি’র পদক্ষেপকে স্বাগত জানান। টিএসএমসি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপস’এর চুক্তিভিত্তিক নির্মাতা।

    তিনি একে একটি অর্থনৈতিক নিশ্চয়তার দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন এবং সরকার এটিকে সমর্থন করবে বলে উল্লেখ করেন। তিনি এও বলেন, তার অর্থনৈতিক পদক্ষেপসমূহ এধরনের পদক্ষেপের জন্য সমর্থনকে অন্তর্ভুক্ত করবে।

    কিশিদা প্রথম প্রত্যক্ষভাবে সাক্ষাৎ করতে চাওয়া নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেন। তিনি বলেন, জাপান-যুক্তরাষ্ট্র জোট হচ্ছে জাপানের বৈদেশিক নীতির মূলভিত্তি। তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং দ্বিপাক্ষিক আস্থা তৈরির গুরুত্বের উপর জোর দেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক