| ১৬ অক্টোবর ২০২১ | ১২:৩৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 525 বার
জাপানের রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষ ভেঙ্গে দেয়ার পরে চলতি মাসের শেষ নাগাদ একটি সাধারণ নির্বাচনের জন্য প্রচারাভিযান কার্যকরভাবে শুরু করেছে।
নির্বাচনের তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে এবং প্রচারাভিযান আনুষ্ঠানিকভাবে আগামী মঙ্গলবার, ১৯ অক্টোবর থেকে শুরু হবে। ৪ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচন হবে অস্বাভাবিক রকমের সংক্ষিপ্ত সময়ের লড়াই, যেখানে নিম্নকক্ষ ভেঙ্গে দেয়া এবং ভোটের দিনের মধ্যে কেবল ১৭ দিনের ব্যবধান যা যুদ্ধ পরবর্তী যুগে সবচেয়ে কম সময়ের ব্যবধান।
কিশিদা’র লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের ছোট কোয়ালিশন শরীক দল কোমেই পার্টি নিম্নকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করেছে। ক্ষমতাসীন কোয়ালিশন এই বলে তাদের প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে যে, তারা স্থিতিশীলভাবে করোনাভাইরাস পদক্ষেপসমূহ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে এবং অর্থনীতিকে পুনর্গঠন করতে চায়।
কিশিদা বৃহস্পতিবার বলেন, নির্বাচন জাপানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি এও বলেন, তিনি চান জনগণই সিদ্ধান্ত নিক যে কে বৈশ্বিক মহামারির পরে একটি ভবিষ্যৎ তৈরি করতে পারবে।
এদিকে, বিরোধী দলগুলো প্রশাসনে পরিবর্তন আনার আহ্বান জানাচ্ছে। তারা জানাচ্ছে, কোয়ালিশন সরকার বৈশ্বিক মহামারি সামাল দেয়ার জন্য আরও ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারবে না। তারা এও জানাচ্ছে, আয় বৈষম্য বিস্তৃত করা অর্থনৈতিক নীতিমালার পরিবর্তন হবে না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||