| ১৮ অক্টোবর ২০২১ | ১:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 552 বার
টোকিও মহানগর সরকার, রাজধানীতে তিনটি তাৎক্ষণিক টিকাদান কেন্দ্র স্থাপন করেছে যেখানে লোকজন কোন নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। কর্মকর্তারা, জাপানে বসবাসরত বিদেশিরা’সহ ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের সবাইকে টিকা নেয়ার আহ্বান জানাচ্ছেন।
এর মধ্যে একটি ভেন্যু হল এনএইচকে শিবুইয়া ফ্রেন্ডশিপ থিয়েটার। এটি প্রতিদিন দুপর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে।
অন্যদিকে, চিয়োদা ওয়ার্ডের গিয়োকো-চিকা টিকাদান কেন্দ্রটি প্রতিদিন দুপর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
এছাড়া, বুনকিয়ো ওয়ার্ডের টোকিও ডোমে স্থাপিত কেন্দ্রটি ১৮ই অক্টোবর থেকে ২১শে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। এতে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টিকা দেয়া হবে।
টোকিওতে বসবাসরত, কর্মরত বা বিদ্যালয়ে অধ্যয়নরত ১২ বছর বা তদূর্ধ্ব বয়সী যে কেউ এই টিকা নেয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। কেন্দ্রগুলোতে টিকা নেয়ার জন্য পৌরসভাগুলো থেকে প্রেরণ করা টিকার কুপন এবং ড্রাইভিং লাইসেন্সের মত একটি বৈধ পরিচয়পত্রের প্রয়োজন হবে।
এই তিনটি ভেন্যুতেই শুধুমাত্র মডার্নার টিকা দেয়া হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||