• শিরোনাম

    জাপানের আসো পর্বতে আগ্নেয়গিরির বিস্ফোরণ, সতর্কতা জারী

    | ২০ অক্টোবর ২০২১ | ৯:৫৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 555 বার

    জাপানের আসো পর্বতে আগ্নেয়গিরির বিস্ফোরণ, সতর্কতা জারী

    পশ্চিম জাপানের কুমামোতো জেলার আসো পর্বতে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটেছে। কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা বৃদ্ধি করে নিয়েছে। সকলের প্রতি সজাগ থাকার আহ্বান কর্তৃপক্ষ জানায়। আসো পর্বত হচ্ছে দেশের সবচেয়ে সক্রিয় একটি আগ্নেয়গিরি। আবহাওয়া এজেন্সি বলছে বুধবার সকাল ১১টা বেজে ৪৩ মিনিটে নাকাদাকে ১ নম্বর জ্বালামুখ থেকে ধোঁয়া নির্গত হতে শুরু করে। অল্প সময়ের মধ্যে ধোঁয়া সাড়ে তিন কিলোমিটার উচ্চতায় পৌঁছে যায়। কর্মকর্তারা বলছেন পাইরোক্লাস্টিক ধারা নামে পরিচিত ছাই, লাভা ও আগ্নেয়গিরির গ্যাসের ঘন মিশ্রণ জ্বালামুখের পশ্চিমে প্রায় এক দশমিক তিন কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়। বড় আকারের আগ্নেয়গিরি শিলা দক্ষিণে প্রায় এক কিলোমিটার দূরে উড়ে যায়।

    প্রায় এক ঘণ্টা পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণ আকাশে প্রায় ১.৬ কিলোমিটার উপরে ধোঁয়া ছড়িয়ে দেয়।

    ওযাকি তোমোআকি হচ্ছেন জাপানের আবহাওয়া এজেন্সির একজন কর্মকর্তা। তিনি বলেছেন, “পর্বতের বায়ুপ্রবাহ থেকে সুরক্ষিত দিকে আগ্নেয়গিরির ছাই কেবল নয়, এমন কি ছোট আগ্নেয়গিরি শিলাও বাতাসে অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। আগ্নেয়গিরির গ্যাস সম্পর্কেও আমরা সতর্ক করে দিচ্ছি। অনুগ্রহ করে স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলুন এবং বিপজ্জনক এলাকায় প্রবেশ করা থেকে বিরত থাকুন”।

    জ্বালামুখ থেকে দুই কিলোমিটারের মধ্যে সকলের প্রতি এজেন্সি সতর্কতা জারী করেছে। তিনটি পৌর এলাকা তৃতীয় পর্যায়ের এই সতর্কতার আওতায় পড়ছে। লোকজনকে সেখানে আগ্নেয়গিরি থেকে দূরে থাকতে বলা হচ্ছে।

    স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে আসো পর্বত আরোহণে যাওয়া ১১ ব্যক্তি নিচে নেমে এসেছেন এবং তারা নিরাপদে আছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক