| ২৩ অক্টোবর ২০২১ | ৪:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে 509 বার
টোকিও এবং জাপানের অন্যত্র বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস টিকাদান কর্মসূচির জন্য বহুভাষার একটি সমর্থন সেবা চালু করা হয়েছে।
বিদেশিদের টিকার ভাউচার লাভে ভাষাগত সমস্যা ছাড়াও অন্যান্য অসুবিধায় পড়তে হওয়ার খবর প্রচারিত হওয়ার পর জাপানের অভিবাসন সেবা এজেন্সি ১৮টি ভাষায় এই কর্মসূচি চালু করেছে। অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে সেবা লাভের জন্য তালিকাভুক্তি শুরু হয়।
ভিয়েতনাম, চীন ও প্যারাগুয়ের সাত ব্যক্তি বুধবার টোকিওর কেন্দ্রস্থলের একটি হাসপাতালে গিয়েছিলেন।
টিকা নেয়ার আগে অনলাইন একটি দোভাষী সেবার মাধ্যমে চিকিৎসকের সঙ্গে তারা কথা বলেন। বর্তমানে চিবা জেলায় বসবাসরত একজন ভিয়েতনামি বলেছেন, তার জানা ছিল না যে স্বল্পকালীন সময়ের জন্য ভিসা পাওয়া কোন ব্যক্তি টিকা নেয়ার জন্য যোগ্য বিবেচিত হতে পারেন। তিনি উল্লেখ করেন যে একজন বন্ধুর কাছ থেকে এই কর্মসূচি সম্পর্কে তিনি জানতে পেরেছেন।
অন্ততপক্ষে নভেম্বর মাসের শেষ পর্যন্ত এজেন্সি তালিকাভুক্তির আবেদন গ্রহণ করবে। স্থানীয় পৌর কর্তৃপক্ষের দেয়া টিকার ভাউচারের বেলায় টিকা নেয়ার জন্য নির্ধারিত সময়ে তালিকাভুক্ত হওয়া দরকার।
০৩-৪৩৩২-২৬০১ – এই টেলিফোন নম্বরে যোগাযোগ করে সাক্ষাতের সময় ঠিক করে নেয়া যাবে।
টিকার ভাউচার কিভাবে সংগ্রহ করতে হবে সে বিষয়ে বিনা চার্জের অন্য যে নম্বরে যোগাযোগ করা যাবে সেটা হল: ০১২০-৭৬-২০২৯।
টোকিও, ওসাকা এবং নাগোইয়ার হাসপাতালে টিকা পাওয়া যাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||