• শিরোনাম

    টোকিওতে দুটি তাৎক্ষণিক টিকাদান কেন্দ্র দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা

    | ২৪ অক্টোবর ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 514 বার

    টোকিওতে দুটি তাৎক্ষণিক টিকাদান কেন্দ্র  দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা

    টোকিও মহানগর সরকার, রাজধানীতে দুটি তাৎক্ষণিক টিকাদান কেন্দ্র খুলেছে, যেখানে লোকজন অগ্রিম নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা নিতে সক্ষম হবেন। কর্তৃপক্ষগুলো, টোকিও ও এর আশেপাশে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য টিকা দেয়ার ব্যবস্থাও জোরদার করে নিচ্ছে।

    এগুলোর মধ্যে একটি টিকাদান কেন্দ্র, টোকিওর শিবুইয়া ওয়ার্ডের এনএইচকে শিবুইয়া ফ্রেন্ডশিপ থিয়েটারে অবস্থিত। এটি প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

    আরেকটি হচ্ছে চিয়োদা ওয়ার্ডের গিয়োকো-চিকা টিকাদান কেন্দ্র, যেটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

    টোকিওতে, বসবাসরত, কর্মরত অথবা বিদ্যালয়ে অধ্যয়নরত ১২ অথবা তদূর্ধ্ব বছর বয়সী লোকজন এখান থেকে টিকা নেয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তাদের শুধুমাত্র মডার্নার টিকা দেয়া হবে।

    এসকল টিকাদান কেন্দ্রে আগত লোকজনকে, পৌরসভা থেকে প্রেরিত টিকাদানের কুপন এবং মোটরগাড়ি চালনার লাইসেন্সের মত যেকোন একটি বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

    কর্মকর্তারা জানান যে, এমনকি পৌরসভা থেকে টিকা দেয়ার কুপন না পেলেও, স্বল্প মেয়াদী ভিসা অথবা অভিবাসন বিভাগের আটক কেন্দ্র থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া লোকজনও এই কেন্দ্রগুলো থেকে টিকা নিতে সক্ষম হবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক