• শিরোনাম

    পাঁচটি জেলায় খাবারের স্থাপনা থেকে কোভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহার

    | ২৫ অক্টোবর ২০২১ | ৯:৩৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 541 বার

    পাঁচটি জেলায় খাবারের স্থাপনা থেকে কোভিড-১৯ বিধিনিষেধ প্রত্যাহার

    টোকিও, ওসাকা, চিবা, কানাগাওয়া এবং সাইতামা- জাপানের এই পাঁচটি জেলায় খাবারের স্থাপনাগুলোর বাণিজ্য ঘণ্টার উপর থেকে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।

    টোকিও’তে সোমবার থেকে ভাইরাস-রোধী পদক্ষেপের সনদ থাকা রেস্তোরাঁ ও বারগুলোকে আর তাদের ব্যবসা পরিচালনার সময় সংক্ষেপ করা বা রাত ৮টার মধ্যে অ্যালকোহল পরিবেশন বন্ধ করার জন্য বলা হবে না।

    সনদপ্রাপ্ত খাবারের দোকানগুলো প্রায় ১১ মাসের মধ্যে প্রথমবারের মত স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরে যেতে সমর্থ হলেও, সনদ না থাকা দোকানগুলোকে রাত ৯টার মধ্যে অ্যালকোহল পরিবেশন বন্ধ করতে বলা হবে।

    সকল খাবারের স্থাপনাকেই প্রতি টেবিলে ক্রেতাদের দলকে চারজনের মধ্যে সীমিত রাখতে বলা হবে এবং আরও বড় দলের একসাথে খাবার গ্রহণের অনুমোদন পেতে হলে তাদের টিকাগ্রহণের প্রমাণ দেখাতে হবে।

    টোকিও মেট্রোপলিটন সরকারের ভাষ্যানুযায়ী, তারা সংক্রমণের একটি পুনরুত্থান রোধের পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার জন্য নভেম্বরের শেষ নাগাদ করোনাভাইরাস রোধী পদক্ষেপ জোরদার করবে।

    তারা এই অনুমান করছে যে বছরের শেষের দিকে আরও বেশি লোকজন বাইরে আহার করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত হবে, যা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক