| ২৬ অক্টোবর ২০২১ | ৭:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে 700 বার
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, একটি “প্রবৃদ্ধির এবং বিতরণের ন্যায়সঙ্গত চক্র” প্রতিষ্ঠার কাজের দায়িত্বপ্রাপ্ত প্যানেলকে নভেম্বর মাসের প্রথম ভাগের মধ্যে অগ্রাধিকারমূলক বিষয়ের জন্য প্রস্তাবনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
পুঁজিবাদের একটি নতুন ধরন গড়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া গ্রুপটি প্রধানমন্ত্রীর দপ্তরে মঙ্গলবার তাদের প্রথম বৈঠক করে। কিশিদা, অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী ইয়ামাগিওয়া দাইশিরো এবং বেসরকারি খাতের বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন।
কিশিদা বলেন, প্রবৃদ্ধি কৌশলের মাধ্যমে উৎপাদনশীলতার উন্নয়ন এবং বিস্তৃত পরিসরে লোকজনের আয়ের পর্যায় বাড়ানোর জন্য মুনাফাকে বেতন হিসেবে বিতরণ করার মধ্যে দিয়ে এই চক্র এবং তৎপরবর্তী প্রবৃদ্ধির বাস্তবায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রিক দেশ গড়ে তোলাকে এগিয়ে নেয়ার উপর অগ্রাধিকার দিচ্ছে, যা ডিজিটাল ও সবুজ জ্বালানির বিশেষ জ্ঞানের দিকে মনোযোগ নিবদ্ধ করবে।
কিশিদা বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের মত ক্ষেত্রে একটি শক্তিশালী সরবরাহ চেইন গড়ে তোলার জন্য অর্থনৈতিক নিরাপত্তাকে জোরদার করাটা গুরুত্বপূর্ণ।
তিনি এও বলেন, সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন খাতের মধ্যে সহযোগিতার মাধ্যমে লোকজনের উপর বিনিয়োগও একটি জরুরি কাজ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||