• শিরোনাম

    গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মালোউ ওগাসাওয়ারা দ্বীপের দিকে এগোচ্ছে

    | ২৮ অক্টোবর ২০২১ | ২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 719 বার

    গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মালোউ ওগাসাওয়ারা দ্বীপের দিকে এগোচ্ছে

    গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মালোউ প্রশান্ত মহাসাগরে জাপানের ওগাসাওয়ারা দ্বীপমালার জন্য হুমকির সৃষ্টি করছে। দ্রুত হলে বৃহস্পতিবার দুপুরে এটি দ্বীপমালার কাছাকাছি গিয়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

    আবহাওয়া এজেন্সি বলছে যে বুধবার বিকেল তিনটার সময় জাপানের দক্ষিণের জলসীমায় তীব্র গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি প্রায় নিশ্চল অবস্থায় ছিল।

    বৃহস্পতিবার মালোউ ওগাসাওয়ারা দ্বীপমালার কাছাকাছি পৌঁছালে বাতাসের সর্বোচ্চ বেগ হবে ঘন্টায় ১৪৪ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ঘন্টায় ২১৬ কিলোমিটার পর্যন্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

    প্রচণ্ড বাতাস এবং উত্তাল ঢেউ ওগাসাওয়ারা দ্বীপমালার চারপাশে শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইযু দ্বীপমালার দক্ষিণাঞ্চলের অংশেও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

    ওগাসাওয়ারা দ্বীপমালায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঐ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১০০ মিলিমিটারে গিয়ে দাঁড়াতে পারে।

    আবহাওয়া এজেন্সির কর্মকর্তারা দমকা বাতাস, উঁচু ঢেউ এবং ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধ্বসের জন্য সতর্ক থাকতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন। নিম্ন এলাকাগুলোতে এবং নদী ফুলে ফেঁপে প্লাবিত হওয়ার কারণে বন্যা দেখা দিতে পারে বলেও তারা সতর্কতা জারি করছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক