• শিরোনাম

    বিদেশি শিক্ষার্থীর সংখ্যা পাঁচ বছরে মহামারি পূর্ব সময়ে নিয়ে আসার লক্ষ্য ধরে নিয়েছে জাপান

    | ০৫ আগস্ট ২০২২ | ৪:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 84 বার

    বিদেশি শিক্ষার্থীর সংখ্যা পাঁচ বছরে মহামারি পূর্ব সময়ে নিয়ে আসার লক্ষ্য ধরে নিয়েছে জাপান

    জাপানের শিক্ষা মন্ত্রণালয় বলছে দেশে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ বছরের মধ্যে মহামারি-পূর্ব সময়ে ফিরিয়ে নেয়ারলক্ষ্য মন্ত্রণালয় ধরে নিয়েছে।

    ২০১৯ সালে জাপান প্রায় ৩ লক্ষ ১০ হাজার বিদেশি ছাত্র গ্রহণ করেছিল – যা হচ্ছে একটি রেকর্ড। করোনাভাইরাস মহামারিরকারণে পরবর্তী দুই বছরে এই সংখ্যা ২০ শতাংশ হ্রাস পায়।
    জাপানে চাকরি খুঁজে পাওয়া বিদেশি ছাত্রদের আনুপাতিক হারও হ্রাস পাচ্ছে।

    মন্ত্রণালয় বলছে এরকম পরিস্থিতি অব্যাহত থাকলে এই সমস্যা পুরো সমাজকে প্রভাবিত করতে পারে। সময় এবং সমাজেরপ্রয়োজনের সাথে মিল রক্ষা করে যাওয়ার চেষ্টায় কোন ক্ষেত্রগুলোতে বিদেশি ছাত্রদের চাহিদা রয়েছে মন্ত্রণালয় তা পর্যালোচনাকরে দেখবে।

    বিদেশি শিক্ষার্থীদের কাজ খুঁজে পাওয়া কিংবা ব্যবসা শুরু করায় সাহায্য করতে মন্ত্রণালয় একই সাথে জাপানি ভাষা শিক্ষা এবংবাণিজ্যিক প্রতিষ্ঠানের ইন্টার্ন কর্মসূচিও উন্নত করে নেবে।

    অন্যান্য দেশে লেখাপড়া করা জাপানি ছাত্রের সংখ্যা ২০১৮ অর্থ বছরের ১ লক্ষ ১০ হাজার থেকে পরবর্তী দুই বছরে দেড়হাজারের কাছাকাছি হ্রাস পায়। নিজেদের বিদেশি শিক্ষার্থী কর্মকাণ্ডে সমর্থন প্রদানের জন্য মন্ত্রণালয় জাতীয় বাজেট এবংবেসরকারি সংগঠনের কাছ থেকে পাওয়া তহবিল ব্যবহারের লক্ষ্য ধরে নিয়েছে। সুত্র:NHK BANGLA

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক