• শিরোনাম

    পাঁচ বছর সময় জুড়ে এক হাজার উদ্যোক্তাকে সিলিকোন ভ্যালিতে পাঠাবে জাপান

    | ০৫ আগস্ট ২০২২ | ৪:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 92 বার

    পাঁচ বছর সময় জুড়ে এক হাজার উদ্যোক্তাকে সিলিকোন ভ্যালিতে পাঠাবে জাপান

    জাপানের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় বলছে আগামী পাঁচ বছর সময় জুড়ে দেশ এক হাজার জাপানি উদ্যোক্তা ও বাণিজ্যউন্নয়ন নির্বাহীদের সিলিকোন ভ্যালিতে পাঠাবে।

    বিশ্ব বাজারে জাপানি শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা এনে দেয়ার চেষ্টায় এই সংখ্যা হচ্ছে বর্তমান পর্যায়েরচাইতে দশ গুণ বৃদ্ধি।

    অর্থনীতি বিষয়ক মন্ত্রী হাগিউদা কোইচি ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং গুগল সফর করার পর বুধবার এইপরিকল্পনার ঘোষণা দেন।
    তিনি বলেছেন, “এক হাজার ব্যক্তি যখন সিলিকোন ভ্যালির গতিশীলতা জাপানে ফিরিয়ে আনবেন, স্টার্ট-আপ বা সদ্য চালুহওয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের দৃশ্য তখন সম্পূর্ণ বদলে যাবে।”

    ব্যাবসা শুরুর লক্ষ্য ধরে নেয়া লোকজনের জন্য নতুন ধারণা প্রবর্তন কেন্দ্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ওবিনিয়োগকারীদের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরার সুযোগ করে দেয়ার মধ্যে দিয়ে এদের বিকাশ ঘটানো হচ্ছে কর্মসূচিরলক্ষ্য। সুত্র:NHK BANGLA

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক