• শিরোনাম

    বিদেশিদের জন্য কারিগরী অন্তর্বর্তী প্রশিক্ষণ কর্মসূচি পর্যালোচনা করবে জাপান সরকার

    | ০৫ আগস্ট ২০২২ | ৪:৫৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 99 বার

    বিদেশিদের জন্য কারিগরী অন্তর্বর্তী প্রশিক্ষণ কর্মসূচি পর্যালোচনা করবে জাপান সরকার

    জাপান সরকার জানিয়েছে যে, তারা বিদেশিদের মানবাধিকার আরও ভালভাবে সুরক্ষিত করার জন্য দেশের কারিগরী অন্তর্বর্তীপ্রশিক্ষণ কর্মসূচি পর্যালোচনা করবে।

    কারিগরী অন্তর্বর্তী প্রশিক্ষণ কর্মসূচি ১৯৯৩ সালে বাস্তবায়ন করা হয়। এর উদ্দেশ্য ছিল জাপান থেকে দক্ষতা ও প্রযুক্তি বিদেশেপাঠানো এবং উন্নয়নশীল দেশগুলোতে মানব সম্পদ প্রতিপালন করা।

    তবে, পর্যবেক্ষকরা খেয়াল করেছেন যে, এই কর্মসূচি আসলে জাপানে কর্মী সরবরাহ নিশ্চিত করার এক উপায় হিসেবে কাজকরছে, বিশেষ করে শিল্পখাতের যেসব ক্ষেত্রে কঠোর পরিস্থিতি এবং শ্রম ঘাটতি বিরাজমান, সেখানে।

    বিচার মন্ত্রী ফুরুকাওয়া ইয়োশিহিসা শুক্রবার স্বীকার করেন যে, এই কর্মসূচির উদ্দেশ্যের মধ্যে একটি ব্যবধান বিরাজ করছে। এইকর্মসূচির লক্ষ্যে আন্তর্জাতিকভাবে অবদান রাখার কথা ছিল, তবে বাস্তবতা হচ্ছে, এটি শ্রম ঘাটতি পূরণ করছে।

    তিনি এও বলেন, এই ব্যবস্থা বোঝা কারিগরী প্রশিক্ষণার্থীদের জন্য কঠিন এবং সহজেই তা মানবাধিকার লঙ্ঘনে ইন্ধন যোগাতেপারে।

    ফুরুকাওয়া আরও বলেন যে, সরকার একটি ব্যবস্থা প্রণয়নের আলোচনাকে পর্যালোচনার দিকে এগিয়ে নিয়ে যাবে যা বিদেশিদেরমানবাধিকার সুরক্ষিত করবে। তিনি আরও বলেন, এই কর্মসূচির আদর্শকে অবশ্যই বাস্তবতার সাথে খাপ খেতে হবে।

    চলতি বছরের শেষ নাগাদের মধ্যে এই বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল প্রণয়নের পরিকল্পনা এগিয়ে চলেছে।তথ্য সুত্র:NHK BANGLA

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক