• শিরোনাম

    সুনির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী গ্রহণ পরিকল্পনা সংশোধন করবে জাপান সরকার

    দশদিক ডেস্ক | ২৩ আগস্ট ২০২২ | ১১:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 96 বার

    সুনির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী গ্রহণ পরিকল্পনা সংশোধন করবে জাপান সরকার

    করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে, জাপান সরকার সুনির্দিষ্ট দক্ষতা ভিত্তিক কর্মসূচিরআওতায় বিদেশি কর্মী গ্রহণের একটি পরিকল্পনা পরিবর্তন করবে বলে মনে করা হচ্ছে। খাদ্য ও পানীয় উৎপাদন খাতে আরওবেশি কর্মী গ্রহণের পাশাপাশি আবাসন এবং রেস্তোরাঁ পরিষেবা খাতে কর্মী সংখ্যা হ্রাসের পরিকল্পনা করছে সরকার।

    উল্লেখ্য, জাপানের শ্রমিক ঘাটতি মেটাতে তিন বছর আগে সুনির্দিষ্ট দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য একটি নতুন শ্রেণির ভিসা তৈরিকরা হয়েছিল। “সুনির্দিস্ট দক্ষতা সম্পন্ন কর্মী নং-১” নামক শ্রেণির আওতায় নার্সিং সেবা ও নির্মাণের মতো মোট ১২টি খাতরয়েছে। এর অধীনে পাঁচ বছরে সর্বোচ্চ মোট ৩ লক্ষ ৪০ হাজারের বেশি কর্মী গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

    সরকার এখন এই সর্বোচ্চ মোট সংখ্যা অক্ষুণ্ণ রেখে প্রতিটি খাতের জন্য পরিকল্পনা সংশোধন করে নেয়ার পরিকল্পনা করছে।

    এই পরিকল্পনায়, খাদ্য পরিষেবা শিল্পের জন্য কর্মীর সংখ্যা ২০ হাজারের বেশি কমিয়ে প্রায় ৩০ হাজারে এবং আবাসন খাতেরজন্য ১০ হাজারের বেশি কমিয়ে প্রায় ১০ হাজারে নামিয়ে আনার বিষয়টি অন্তর্ভুক্ত আছে।

    অন্যদিকে, খাদ্য ও পানীয় উৎপাদনের ক্ষেত্রে এই সংখ্যা ৫০ হাজারের বেশি বাড়িয়ে প্রায় ৯০ হাজারে উন্নীত করা হবে বলেধারণা করা হচ্ছে, যা মূলত তৈরি খাবার এবং হিমায়িত খাবারের ক্রমবর্ধমান চাহিদাকেই তুলে ধরছে।

    এছাড়া, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি অন্যান্য কিছু কারণে বিদেশি শ্রমিকদের চাহিদা বেড়েযাওয়ায়, উৎপাদন খাতের কর্মীর সংখ্যা প্রায় ২০ হাজার বাড়িয়ে প্রায় ৫০ হাজারে উন্নীত করা হবে।

    সরকার চলতি মাসের শেষ নাগাদ মন্ত্রিসভার বৈঠকে এই পরিবর্তনগুলো অনুমোদনের পরিকল্পনা করছে।

    NHK BANGLA.

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক