| ২৩ আগস্ট ২০২২ | ৫:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 87 বার
জাপানের শিক্ষা মন্ত্রণালয় ডিজিটাল প্রযুক্তি, ডিকার্বনাইজেশন ও অন্যান্য দ্রুত-বর্ধমান প্রযুক্তি ক্ষেত্রে তরুণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাদানের লক্ষ্যে কোটি কোটি ডলারের একটি তহবিল স্থাপন করছে।
বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে শিক্ষা দান করে, এমন কিছু বিশ্ববিদ্যালয় ও কারিগরি কলেজে এই অর্থ দান করবে মন্ত্রণালয়।
উল্লেখ্য, অগ্রসর প্রযুক্তি বিষয়ে শিক্ষার বিনিয়োগে অন্যান্য দেশ থেকে জাপান পিছিয়ে রয়েছে, এমন উদ্বেগের মাঝে এই সিদ্ধান্ত এলো।
যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভাগগুলোকে ভবিষ্যতে প্রসার লাভ করার সম্ভাবনা আছে, এমন ক্ষেত্রের সাপেক্ষে পুনর্গঠন করে নেবে, তাদেরকে মন্ত্রণালয় কয়েক বছর মেয়াদি আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই তহবিল প্রাথমিক ব্যয় ও একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যক্রম পরিচালনার অর্থের যোগান দেবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আগামী অর্থবছরে তাদের খসড়া বাজেটে ৭ কোটি ডলারেরও বেশি অর্থ বরাদ্দ করার পরিকল্পনা করছেন।
তারা সামগ্রিকভাবে পুরো সমাজের ডিজিটালকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও বিবেচনা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য প্রযুক্তি বিভাগ থেকে ভর্তির সর্বোচ্চ সীমা সাময়িকভাবে তুলে নেয়ার অনুমতি দানের বিষয়টিও এই ধারণাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে একত্রে কাজ করে বেসরকারি খাতে বিশেষজ্ঞদেরকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দানের বিষয়টিও পরিকল্পনায় রাখছে মন্ত্রণালয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||