| ২৬ আগস্ট ২০২২ | ১০:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 116 বার
জুন মাসে প্রবেশ নিষেধাজ্ঞা সহজ করে নেয়া স্বত্বেও জাপান ভ্রমণ করতে আসা বিদেশী পর্যটকের সংখ্যা এখনও করোনাভাইরাস মহামারী পূর্ববর্তী সময়ের মাত্রার মাত্র এক ভগ্নাংশে বিরাজমান আছে।
মহামারীর কারণে জাপান দু বছরের বেশি সময় ধরে বিদেশ থেকে আসা পর্যটন নিষিদ্ধ করেছিল। জুন মাসের ১০ তারিখ থেকে দেখাশোনা করা দলের অংশ হিসেবে আসার শর্তে জাপান ৯৮টি দেশ ও ভূখণ্ডের পর্যটকদের পুনরায় গ্রহণ করতে শুরু করে।
তবে জুন মাসে মাত্র ২৫২ জন এবং জুলাই মাসে ৭,৯০৩ জন জাপান ভ্রমণ করেছেন।
জাপানে ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার আগে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রায় ২৪ লক্ষ বিদেশী নাগরিক স্বল্পকালীন ভ্রমণ কিংবা ব্যবসার জন্য জাপান সফর করেন।
সংখ্যা গত দিক থেকে এরকম মন্থর পুনরুদ্ধারের একটি কারণ হিসাবে জাপানের কঠোর প্রবেশ পদক্ষেপকে দায়ী করা হচ্ছে।
জাপান ভ্রমণে আসতে চাওয়া বিদেশীদের ভিসা নিতে হয় এবং পিসিআর পরীক্ষার নেগেটিভ ফলাফল জমা দিতে হয়, যা প্রস্তুত করতে যথেষ্ট সময় ও প্রচেষ্টার প্রয়োজন। বিদেশী পর্যটকদের এছাড়া দলবদ্ধ গাইডেড ট্যুরে যোগ দিতে হয়।
বিভিন্ন ভ্রমণ কোম্পানি বলছে সেরকম নিয়ন্ত্রণ পর্যটকদের জাপানে আসা নিরুৎসাহিত করছে।
-এনএইচকে জাপান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||