| ৩১ আগস্ট ২০২২ | ১১:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 84 বার
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও শিক্ষামন্ত্রীকে অপর একটি পরিকল্পনা সমন্বয় করার নির্দেশ দিয়েছেন, যা বছরে তিন লাখ বিদেশি শিক্ষার্থীকে আকর্ষণ করার সরকারের লক্ষ্যকে অতিক্রম করতে সাহায্য করবে।
সোমবার কিশিদা শিক্ষামন্ত্রী নাগাওকা কেইকোর সাথে অনলাইনে বৈঠককালে ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থা সৃজন পরিষদে আলোচনা করার লক্ষ্যে কিছু নতুন বিষয় সম্পর্কে তাদের মতবিনিময় করেন।
জাপানে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে স্থাপিত ৩ লাখ বিনিময় শিক্ষার্থীর বর্তমান পরিকল্পনাকে নতুন করে গড়ে তোলার জন্য নাগাওকাকে নির্দেশ দেন কিশিদা।
অধিকতর আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে আরও উচ্চ লক্ষ্যমাত্রার একটি পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান তিনি।
পাশাপাশি তিনি মন্ত্রণালয়কে এমন একটি পরিবেশ সৃষ্টির আহ্বান জানান, যেখানে জাপানে শিক্ষা লাভ করা বিদেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করা জাপানি, উভয়ের পক্ষেই জাপানে চাকরি খুঁজে পাওয়া সহজ হবে।
সেই সাথে, মন্ত্রণালয়কে জাপানি শিক্ষাব্যবস্থার আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার প্রসারের বিভিন্ন উপায় সম্পর্কে বিবেচনা করার নির্দেশও দেন তিনি।
বৈঠকের পর নাগাওকা সাংবাদিকদের জানান যে, ৭টি উন্নত দেশের জোট জি-সেভেন শীর্ষ সম্মেলনের আগে, বসন্তকাল নাগাদ পরিকল্পনাগুলোর সমন্বয়ের উদ্দেশ্যকে সামনে রেখে আগামী মাস থেকে আলোচনা শুরু করা হবে।এনএইচকে বাংলা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||