• শিরোনাম

    অগ্রসর বৈজ্ঞানিক খাতে আরও বিনিয়োগের অঙ্গীকার জাপানি প্রধানমন্ত্রীর

    | ০৩ অক্টোবর ২০২২ | ৪:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 116 বার

    অগ্রসর বৈজ্ঞানিক খাতে আরও বিনিয়োগের অঙ্গীকার জাপানি প্রধানমন্ত্রীর

    জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও অঙ্গীকার করেছেন যে, অর্থনৈতিক নিরাপত্তার প্রসারের জন্য সরকার বেসরকারি খাতের সাথে জোটবদ্ধ হয়ে অগ্রসর বৈজ্ঞানিক ক্ষেত্রগুলোতে বিনিয়োগ ত্বরান্বিত করবে।

    কিশিদা আজ রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন।

    তিনি বলেন, “আমার প্রশাসন পুঁজিবাদের একটি নতুন রূপের ধারণাকে সমর্থন করে যা জলবায়ু পরিবর্তনের মতো সামাজিক চ্যালেঞ্জকে প্রবৃদ্ধির চালিকা শক্তিতে পরিণত করবে।”

    বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবনকে “তার ধারণার একটি প্রধান স্তম্ভ” বলে অভিহিত করেন কিশিদা।

    তিনি বলেন, তার সরকার “উদ্ভাবনের উৎস হিসেবে মানব সম্পদের উপর বিনিয়োগ’সহ মৌলিক গবেষণা সক্ষমতা জোরদার করবে।”

    তিনি এও বলেন যে, সরকার “অভিন্ন মূল্যবোধ থাকা সমমনা দেশগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিকভাবে মেধার পারস্পরিক বিনিময়ের প্রসারেও কাজ করবে।”

    সরকার কীভাবে অর্থনৈতিক নিরাপত্তা প্রসারের পরিকল্পনা করছে, সে বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি “কোয়ান্টাম প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈবপ্রযুক্তির ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে জাতীয় কৌশল ও জাতীয় লক্ষ্যমাত্রা প্রণয়নকে উৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগের গতি ত্বরান্বিত করারও” অঙ্গীকার করেন।

    কিশিদা এও বলেন যে, “আমরা অন্যান্য দেশের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞানের যথাযথ ব্যবহারের জন্য এক গুচ্ছ নীতিও প্রণয়ন করব।”

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক