• শিরোনাম

    সাবেক কুস্তিগির ও সাংসদ আন্তোনিও ইনোকির মৃত্যু

    | ০৩ অক্টোবর ২০২২ | ৫:০৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 51 বার

    সাবেক কুস্তিগির ও সাংসদ আন্তোনিও ইনোকির মৃত্যু

    জাপানের সাবেক তারকা কুস্তিগির ও সাবেক সাংসদ আন্তোনিও ইনোকি, ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। উত্তর কোরিয়ার জেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে মিলিত হতে বেশ কয়েকবার দেশটি সফরের জন্য পরিচিত ইনোকি, আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

    তিনি, ১৭ বছর বয়সে পেশাদার কুস্তিগির হিসেবে কর্মজীবন আরম্ভ করেন এবং ১৯৭২ সালে “নিউ জাপান প্রো-রেসলিং” নামে একটি পেশাদার কুস্তি প্রসারের কোম্পানি প্রতিষ্ঠা করেন।

    তার অন্যতম উচ্চ মর্যাদার প্রতিযোগিতাগুলোর একটি ছিল ১৯৭৬ সালে অনুষ্ঠিত সাবেক প্রয়াত কিংবদন্তি মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এই কুস্তিগির, টোকিওতে অনুষ্ঠিত তৎকালীন হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন আলীর বিরুদ্ধে পুরো ১৫ রাউন্ড লড়াইয়ে টিকে ছিলেন এবং শেষ পর্যন্ত এটি সমতার মাধ্যমে শেষ হয়।

    ইনোকি, ১৯৮৯ সালে প্রথমবার এবং ২০১৩ সালে দ্বিতীয়বারের মত সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হন।

    ইনোকির গুরু রিকিদোযানও একজন জনপ্রিয় কুস্তিগির ছিলেন। রিকিদোযান, বর্তমানে উত্তর কোরিয়ার একটি অংশ থেকে এসেছিলেন।

    ইনোকি, জাপান ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কোন্নয়নের প্রচেষ্টায় অনেকবার উত্তর কোরিয়া সফর করে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন।

    ইনোকি, ২০১৪ সালে পিয়ংইয়ং’এ একটি আন্তর্জাতিক পেশাদার কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। এতে জাপান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের’সহ প্রায় ২০ জন কুস্তিগির ও মার্শাল আর্ট চর্চাকারী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি ১০ হাজারের বেশি দর্শককে আকর্ষণ করে, যারা অনুষ্ঠানস্থলটিকে পূর্ণ করে তুলেছিলেন।

    ইনোকি, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ভাইস-চেয়ারম্যান রি সু ইয়োং এর সঙ্গে সাক্ষাৎ করতে ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিন বছর উত্তর কোরিয়া সফর করেন। তার ভাষ্যমতে, রি’র সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলোতে তিনি উত্তর কোরিয়ায় জাপানি নাগরিক অপহরণ সমস্যাটি তুলে ধরেছিলেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক