| ০৪ অক্টোবর ২০২২ | ১১:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 96 বার
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলেছেন যে দেশের আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি ধ্বংসের জন্য কোনো পদক্ষেপ নেয়নি।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু বলেন, এসডিএফ ক্ষেপণাস্ত্রটি সনাক্ত করার পাশাপাশি নিক্ষেপণ থেকে অবতরণ পর্যন্ত এর গতিপথ অনুসরণ করে।
তিনি বলেন, তারা এটি মনে করেনি যে ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতি ঘটাবে। তবে নিক্ষেপণটি ঝুঁকির সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেন।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি বলেন, “আগে থেকে না জানিয়ে জাপানের উপর দিয়ে উড়ে যাওয়ার মতো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ, কেবল বিমান এবং জাহাজের দৃষ্টিকোণ থেকে নয়, বরং এর গতিপথের আওতায় থাকা এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও একটি অত্যন্ত সমস্যাপূর্ণ পদক্ষেপ৷ সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের পর, জাপান সরকার অবিলম্বে বেইজিং-এ তাদের দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে এর তীব্র প্রতিবাদ দাখিল করেছে এবং কঠোরতম ভাষায় দেশটির নিন্দা জানিয়েছে।”
মাৎসুনো ব্যাখ্যা করে বলেন যে জাপান সরকার যত দ্রুত সম্ভব ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের প্রতিক্রিয়া বিবেচনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।
সরকার কীভাবে বাস্তবসম্মতভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে তা বিবেচনা করবে, এমন উল্লেখ করে তিনি বলেন যে জাপান সরকার পাল্টা আঘাতের সক্ষমতা বা অন্যান্য বিকল্পগুলো বাতিল না করেই তাদের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণ করবে।
তিনি বলেন, জাপান দ্রুত তাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার প্রচেষ্টা বাড়িয়ে নিবে।
মাৎসুনো এও বলেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এসডিএফ যে কোনও পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য সদা প্রস্তুত অবস্থায় রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||