• শিরোনাম

    বিদেশি বাবা-মায়ের সন্তানদের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে সহায়তা

    | ০৪ অক্টোবর ২০২২ | ১১:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 111 বার

    বিদেশি বাবা-মায়ের সন্তানদের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে সহায়তা

    বাবা-মায়ের একজন বা উভয়েই বিদেশি, এরকম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে সহায়তা করার লক্ষ্যে রবিবার টোকিওতে একটি পরামর্শ অধিবেশনের আয়োজন করেছেন একদল স্বেচ্ছাসেবক।

    “হাচিওজি আন্তর্জাতিক সমিতি” নামের একটি অলাভজনক সংস্থা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যৌথভাবে পশ্চিম টোকিওর হাচিওজি শহরে এই অধিবেশনটি আয়োজন করে।

    ইংরেজি, চীনা ও অন্যান্য ভাষার দোভাষীগণ সেখানে উপস্থিত ছিলেন।

    উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদেরকে অবহিত করা হয়।

    তাদেরকে এও জানানো হয় যে, তিন বছর বা তারচেয়ে কম সময় ধরে জাপানে বসবাস করা শিক্ষার্থীদের, টোকিও মেট্রোপলিটন সরকার পরিচালিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিশেষ কোটার জন্য আবেদন করার যোগ্যতা রয়েছে।

    এছাড়া, আয়োজকরা তাদেরকে এও জানান যে, পরিস্থিতির উপর নির্ভর করে পরীক্ষার হলে অভিধান নিয়ে আসা, কিংবা কানজি অক্ষরের পাশে ধ্বনি-নির্দেশক অক্ষর সম্বলিত প্রশ্নপত্র বিতরণের ব্যবস্থাও করা সম্ভব।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক