• শিরোনাম

    দায়িত্ব গ্রহণের এক বছর পর কিশিদা মন্ত্রীসভার সমর্থনের হার কমছে

    | ০৫ অক্টোবর ২০২২ | ১২:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 154 বার

    দায়িত্ব গ্রহণের এক বছর পর কিশিদা মন্ত্রীসভার সমর্থনের হার কমছে

    দায়িত্ব গ্রহণের এক বছর পর জনগণের অনুমোদনের হার হ্রাসের সম্মুখীন হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র মন্ত্রিসভা।

    গত বছর ৪ঠা অক্টোবরে গঠিত এই মন্ত্রিসভা জুলাই মাস পর্যন্ত জরিপে স্থিতিশীলভাবে সমর্থন পেয়ে আসছিল।

    উল্লেখ্য, সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করা ও চিকিৎসা ব্যবস্থাকে জোরদার করার মতো করোনাভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপের উপর দৃষ্টি নিবদ্ধ করার পাশাপাশি অর্থনীতিকেও চালু রাখার চেষ্টা করেছে কিশিদা সরকার।

    ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রেক্ষাপটে সাতটি উন্নত দেশের জোট জি-৭’এর অংশীদারদের পাশাপাশি অন্যান্য দেশের সাথে একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও ইউক্রেনের প্রতি সহায়তা প্রদান করেছে জাপান।

    এছাড়া, গতবছরের নিম্নকক্ষ নির্বাচন ও জুলাই মাসের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি ও তাদের কনিষ্ঠ অংশীদার কোমেইতোকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছেন কিশিদা।

    জুলাই মাস পর্যন্ত মন্ত্রিসভার সমর্থনের হার ৫০ শতাংশের আশপাশে ছিল।
    তবে আগস্ট মাস থেকে তাদের সমর্থনের হার হ্রাস পেতে শুরু করে। সেপ্টেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী আবে শিনজো’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের বিষয়ে সরকারের সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক চলার মাঝে এই হার ৪০ শতাংশে নেমে আসে। এছাড়া, এমন এক সময়েও এই সমর্থনের হার হ্রাস পায়, যখন এলডিপি’র আইনপ্রণেতাদের সাথে অতীতে “ইউনিফিকেশন চার্চ” নামে পরিচিত এক ধর্মীয় সংগঠনের সংশ্লিষ্টতার বিষয়ে জনগনের মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছিল।

    সোমবার সংসদের একটি অনিয়মিত অধিবেশনে নীতি বিষয়ক বক্তব্য পেশ করার সময় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে শোনার এবং বিনীতভাবে ও সতর্কতার সাথে তার প্রতিক্রিয়া দেখানোর অঙ্গীকার ব্যক্ত করেন কিশিদা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক