• শিরোনাম

    জাপানি নভোচারী সহ আরও তিনজনকে নিয়ে রকেটের সফল উৎক্ষেপণ

    | ০৬ অক্টোবর ২০২২ | ১০:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 80 বার

    জাপানি নভোচারী সহ আরও তিনজনকে নিয়ে রকেটের সফল উৎক্ষেপণ

    জাপানের নভোচারী ওয়াকাতা কোইচি এবং অন্য তিনজন আরোহী বহন করা একটি স্পেস এক্স ক্রু ড্রাগন মহাকাশ যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছে।

    মহাকাশ যান বহন করা ফ্যালকন নাইন রকেট বুধবার স্থানীয় সময় দুপুরের অল্প পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উড়ে যায়।

    উৎক্ষেপণের প্রায় ১২ মিনিট পর মহাকাশ যানটি পরিকল্পিত কক্ষপথে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

    অন্য সদস্যদের মধ্যে দুজন আমেরিকান এবং একজন রুশ অন্তর্ভুক্ত থাকা ক্রু-ফাইভ মিশন আনুমানিক ২৯ ঘণ্টার যাত্রা শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে।

    ৫৯ বছর বয়সী ওয়াকাতা পঞ্চমবারের মত মহাকাশ মিশনে যাচ্ছেন, যা হচ্ছে জাপানি নভোচারীদের মধ্যে সবচেয়ে বেশি।

    প্রায় ছয় মাস তিনি মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। চাঁদ ও মঙ্গল গ্রহ অভিযানের প্রস্তুতি নিয়ে গবেষণা চালানো তার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত আছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক