• শিরোনাম

    ‘মাই নাম্বার’ কার্ডের সাথে সংযুক্ত করে নিতে স্বাস্থ্য বীমা কার্ড বিলুপ্ত করবে জাপান

    | ১৪ অক্টোবর ২০২২ | ২:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 109 বার

    ‘মাই নাম্বার’ কার্ডের সাথে সংযুক্ত করে নিতে স্বাস্থ্য বীমা কার্ড বিলুপ্ত করবে জাপান

    জাপান সরকার ২০২৪ সালের শরতকালে “মাই নাম্বার” কার্ডের সাথে সমন্বয় করে নিয়ে স্বাস্থ্য বীমা কার্ড বিলুপ্ত করে দেয়ার পরিকল্পনা করছে।

    প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, স্বাস্থ্য মন্ত্রী কাতো কাৎসুনোবু এবং স্বরাষ্ট্র মন্ত্রী তেরাদা মিনোরুর সাথে আলোচনা করার পর ডিজিটাল রূপান্তর মন্ত্রী কোনো তারো বৃহস্পতিবার এই ঘোষণা দেন।

    কোনো বলেছেন মাই নাম্বার কার্ড নতুন ডিজিটাল সমাজ তৈরি করে নেয়ার প্রক্রিয়ায় অনেকটা পাসপোর্টের মত ভূমিকা পালন করবে।

    স্বাস্থ্য বীমা কার্ড বিলুপ্ত করে দেয়ার আগে মাই নাম্বার কার্ড যারা সংগ্রহ করবেন না, তাদের বেলায় কার্ডের জন্য আবেদন করার অনুরোধ জানানো অব্যাহত রাখার বাইরে আর কোন পদক্ষেপ নেয়া যেতে পারে, সরকার তা বিবেচনা করে দেখছে।

    কোনো আরও উল্লেখ করেছেন যে সরকার গাড়ি চালানোর ড্রাইভার্স লাইসেন্সের কার্যাবলী মাই নাম্বার কার্ডের সাথে একত্রিত করে নেয়ার সময়সীমার প্রাথমিকভাবে নির্ধারিত তারিখ ২০২৫ সালের মার্চ থেকে এগিয়ে আনবে।

    আগামী বছর মার্চ মাসের মধ্যে প্রায় সকল নাগরিকের মাই নাম্বার কার্ড সংগ্রহ করতে পারার লক্ষ্য সরকার ধরে নিয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত মাত্র ৫৬ শতাংশ কার্ডের জন্য আবেদন করেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক