• শিরোনাম

    জাপানে’র রেল পরিষেবা’র ১৫০ বছর পূর্তি

    | ১৭ অক্টোবর ২০২২ | ৯:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 85 বার

    জাপানে’র রেল পরিষেবা’র ১৫০ বছর পূর্তি

    জাপানে রেল পরিষেবা আরম্ভ হওয়ার ১শো ৫০’তম বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে শুক্রবার। উপলক্ষটি উদ্‌যাপনে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। টোকিও’র শিমবাশি এবং প্রতিবেশী জেলা কানাগাওয়ার ইয়োকোহামাকে সংযুক্ত করে জাপানের প্রথম ট্রেন চলাচল শুরু হয় ১৮৭২ সালের ১৪ই অক্টোবর। পূর্ব জাপান রেলওয়ের শিমবাশি স্টেশনে প্রায় ১শো জন ব্যক্তি ৫ কামরা বিশিষ্ট একটি বিশেষ ট্রেনের আরোহী হন। দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ইয়োকোহামা পর্যন্ত এই বিশেষ ট্রিপের জন্য যাত্রীরা আগে থেকে এই ট্রেনের আসন সংরক্ষণ করেছিলেন।

    টোকিও’র পাশে চিবা জেলার বাসিন্দা বয়সে ৬০’এর কোঠার এক নারী বলেন, প্রতীক্ষারতদের তালিকায় থাকার পর অবশেষে তিনি টিকিট সংগ্রহ করতে পেরেছেন এবং এই ট্রেন যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

    শিমবাশি স্টেশনের সামনে প্রদর্শিত একটি বাষ্পচালিত রেল ইঞ্জিনের প্রায় ২ মিটার ব্যাসের দু’টি চাকা লোকজন প্রত্যক্ষ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক