• শিরোনাম

    নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত যৌথ ঘোষণায় স্বাক্ষর জাপান ও অস্ট্রেলিয়ার

    | ২২ অক্টোবর ২০২২ | ১১:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 45 বার

    নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত যৌথ ঘোষণায় স্বাক্ষর জাপান ও অস্ট্রেলিয়ার

    আগামী দশকের জন্য নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি নতুন যৌথ ঘোষণা প্রকাশ করেছে জাপান ও অস্ট্রেলিয়া।

    জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও আজ শনিবার সকালে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থে তার অস্ট্রেলীয় প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজের সঙ্গে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন।

    এসময়, নেতারা যৌথ ঘোষণাটিতে স্বাক্ষর করেন যেটিতে চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক তৎপরতা’সহ এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশের প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে।

    ঘোষণাটি একটি নিয়ম-ভিত্তিক বিশ্বব্যবস্থার তাৎপর্যকে তুলে ধরছে। এতে উল্লেখ করা হয়েছে যে, উভয় দেশ এবং তাদের আশেপাশের অঞ্চলকে প্রভাবিত করতে পারার মত তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে, এর প্রতিক্রিয়া জানানোর বিষয়ে আলোচনা করবে জাপান এবং অস্ট্রেলিয়া।

    যৌথ ঘোষণায় এটিও বলা হয়েছে যে, জাপানের আত্মরক্ষা বাহিনী ও অস্ট্রেলীয় সামরিক বাহিনী যৌথ মহড়া এবং স্থাপনা ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়ে তাদের সহযোগিতা আরও গভীর করে নেবে।

    কিশিদা এবং আলবানিজ এটিও নিশ্চিত করেন যে, তারা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, বিরল ধাতু এবং অন্যান্য সম্পদের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে নেবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক