• শিরোনাম

    উচ্চ-তাপমাত্রার গ্যাস চুল্লি নির্মাণের বিষয় বিবেচনা করছে জাপান

    | ৩০ অক্টোবর ২০২২ | ১০:১৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 29 বার

    উচ্চ-তাপমাত্রার গ্যাস চুল্লি নির্মাণের বিষয় বিবেচনা করছে জাপান

    জাপান সরকার, পরবর্তী প্রজন্মের পরমাণু চুল্লির উদ্ভাবন ও নির্মাণের বিষয়টি বিবেচনার পরিকল্পনা করছে। এগুলোর মধ্যে একটি উচ্চ তাপমাত্রার গ্যাস-শীতলীকরণ চুল্লি হিসেবে পরিচিত।

    চুল্লির কেন্দ্রভাগকে শীতলীকরণের জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করা হচ্ছে এইধরনের চুল্লির অন্যতম একটি বৈশিষ্ট। আর তাই তাত্ত্বিকভাবে, বিদ্যমান হালকা পানির চুল্লির তুলনায় এই চুল্লিগুলোর মাধ্যমে আরও দক্ষভাবে অতিরিক্ত তাপ বের করে আনা সম্ভবপর হবে।

    এতে, বাষ্পীয় টারবাইনের পাশাপাশি গ্যাস টারবাইন ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। বিশেষজ্ঞদের ভাষ্যমতে, এরফলে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা আরও বৃদ্ধি পেতে পারে।

    তারা এটিও বলছেন যে, চুল্লি থেকে বের করে আনা অতি উচ্চ তাপ ভবিষ্যত প্রজন্মের জ্বালানির উৎস বলে বিবেচিত হাইড্রোজেন উৎপাদনেও ব্যবহার করা সম্ভব হবে যা কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণ হ্রাসে সহায়ক হবে।

    বিশেষজ্ঞরা এও বলছেন যে, সহজেই জ্বালানির পাশাপাশি তাপ অপসারণ করা এবং উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম এমন একটি কাঠামো, ভূমিকম্প বা সুনামির আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও চুল্লির নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

    সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০৩০ সালে একটি পরীক্ষামূলক চুল্লি চালু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক