• শিরোনাম

    পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জাপানের প্রস্তাবিত খসড়া প্রস্তাব অনুমোদন জাতিসংঘ প্যানেলের

    | ০১ নভেম্বর ২০২২ | ১০:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 20 বার

    পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জাপানের প্রস্তাবিত খসড়া প্রস্তাব অনুমোদন জাতিসংঘ প্যানেলের

    পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে প্রণীত একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের একটি কমিটি। উল্লেখ্য, জাপান প্রতি বছর এই খসড়া নথি দাখিল করে থাকে।

    সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে খসড়াটির পক্ষে ১৩৯টি দেশ ভোট দেয়। গত বছরের তুলনায় এই সংখ্যা ১৩ কম। রাশিয়া, চীন এবং আরও চারটি দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে।

    জাপানই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক বোমা হামলার অভিজ্ঞতা রয়েছে। এই নিয়ে টানা ২৯ বছর ধরে ফার্স্ট কমিটি এই প্রস্তাবের অনুমোদন দিল।

    চলতি বছরের খসড়ায় বিশ্বব্যাপী নিরাপত্তা সংক্রান্ত পরিবেশের ক্রমবর্ধমান অবনতি নিয়ে গভীর অস্বস্তি প্রকাশ করা হয়েছে। প্রধানত ইউক্রেন পরিস্থিতির কারণেই এই উদ্বেগ দেখা দিয়েছে।

    খসড়ায় পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোকে এগুলোর ব্যবহার ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, তাদের এই ধরনের অস্ত্রের ব্যবহার সংক্রান্ত প্ররোচনামূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার পরামর্শও দেয়া হয়েছে। খসড়াটিতে, নেতৃবৃন্দ ও তরুণদের পারমাণবিক বোমা হামলার শিকার হিরোশিমা এবং নাগাসাকি শহর পরিদর্শনে স্বাগত জানানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

    খসড়ায় এই প্রথমবারের মতো জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর চুক্তিটি কার্যকর হয়। তবে, জাপান এতে কোনো পক্ষ নয়।

    জাপানের কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, চুক্তিটির ৭০ শতাংশের বেশি রাষ্ট্রীয় পক্ষ বা ৪৬টি দেশ, জাপানের প্রস্তাবিত খসড়াটির পক্ষে ভোট দিয়েছে।
    ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে খসড়া প্রস্তাবটি গৃহীত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক