| ০১ নভেম্বর ২০২২ | ১১:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 51 বার
একটি বেসরকারি গবেষণা সংস্থার পরিচালিত একটি সমীক্ষায় এই আভাস পাওয়া যাচ্ছে যে নভেম্বর মাসে জাপানে ৮০০টিরও বেশি খাদ্য ও পানীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে।
তেইকোকু ডাটাব্যাংক দেশের ১০৫টি বৃহৎ খাদ্য ও পানীয় প্রস্তুতকারকদের উপর এই সমীক্ষা চালিয়েছে।
এতে বলা হয়েছে যে, উৎপাদনকারীরা অক্টোবর মাসের শেষ নাগাদ মোট ২০ হাজার ৭শ ৪৩টি পণ্যের দাম হয় বাড়িয়েছিল অথবা বাড়ানোর পরিকল্পনা করছিল।
আর নভেম্বরে ৮৩৩টি পণ্য অপেক্ষাকৃত ব্যয়বহুল হতে চলেছে।
উল্লেখ্য, অক্টোবরের “মূল্য বৃদ্ধির হিড়িক” দ্বারা প্রভাবিত ৬ হাজার ৬শ ৯৯টি পণ্যের তুলনায় এই সংখ্যাটি অনেক কম। তবে, গবেষণা প্রতিষ্ঠানটির ভাষ্যানুযায়ী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যয় বেড়ে চলার কারণে পরিবারগুলো ক্রমবর্ধমান চাপ অনুভব করছে।
তারা এটিও উল্লেখ করেছে যে উৎপাদনকারীরা আগামী বছর ২ হাজারেরও বেশি খাদ্য এবং পানীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে। দৃশ্যত, এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, দ্রুত দুর্বল হতে থাকা ইয়েন এই মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি এটিও উল্লেখ করেছে যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অতিরিক্ত মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||