| ০৬ নভেম্বর ২০২২ | ১১:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 51 বার
জাপানের পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা বলেছেন, জাপান আগামী বছর সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭’এর বৈঠকগুলোর সভাপতি রাষ্ট্র হিসেবে ইউক্রেনের পরিস্থিতি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক বিষয় সংক্রান্ত আলোচনার নেতৃত্ব দেবে। জার্মানিতে তার বৈঠক শেষে হাইয়াশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার ভাষ্যমতে, বিশ্ব সম্প্রদায় নানাবিধ সমস্যা মোকাবিলা করে চলায়, তিনি আইনের শাসনের উপর ভিত্তি করে একটি আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনো একতরফা প্রচেষ্টা কখনোই সহ্য করা হবে না।
হাইয়াশি এটিও বলেন যে জাপান জি-৭ জোটের সভাপতি রাষ্ট্র হিসেবে আগামী বছরের বৈঠকগুলোতে আলোচনার নেতৃত্ব দেবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||