| ১২ নভেম্বর ২০২২ | ৭:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 51 বার
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বিতর্কিত মন্তব্যের জন্য বিচার মন্ত্রী হানাশি ইয়াসুহিরোকে বরখাস্ত করেছেন।
হানাশি শুক্রবার কিশিদার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
হানাশি বুধবার বলেন, তার কাজের মর্যাদা তেমন একটা উচ্চ নয়, যেটি যখন তাকে কোন প্রাণদণ্ডের আদেশ কার্যকর করার জন্য অনুমতি দিতে হয়, তখনই কেবল শিরোনামে আসে। তিনি কিশিদার উপদলীয় এলডিপি’র আইনপ্রণেতাদের এক সমাবেশে এই মন্তব্য করেন।
এই মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়ে, যা তাকে দ্রুত ক্ষমা চাইতে বাধ্য করে এবং বৃহস্পতিবার উচ্চ কক্ষের এক বিচার বিষয়ক কমিটির অধিবেশনে তিনি তার মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হন। তিনি বলেন, তার বলা কথা যদি এমন ধারণা দিয়ে থাকে যে তিনি তার দায়িত্বকে হালকা করে দেখেছেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী।
বুধবারের মন্তব্যের পর পরই সমালোচনার ঝড় ওঠে। বিরোধী শিবির বলে, এটি একটি অত্যন্ত অনুপযুক্ত মন্তব্য এবং হানাশি বিচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার যোগ্য নন।
কিশিদা আগে বিরোধীদের দাবি সত্ত্বেও হানাশির পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেয়ার কথা নাকচ করে দেন। তবে, পরে শুক্রবার, কিশিদা তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।
হানাশি আগস্ট মাসে বিচার মন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে তার প্রথম সদস্য পদ পেয়েছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||