| ১৪ নভেম্বর ২০২২ | ৭:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 64 বার
জাপানের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ আসছে। সংক্রমণের সংখ্যায় সর্বসাম্প্রতিক বৃদ্ধি সামলানোর জন্য কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন।
জাপান সরকারের কোভিড সংক্রান্ত উপদেষ্টা প্যানেলের প্রধান ওমি শিগেরু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র সাথে দেখা করেন। কিশিদা’কে তিনি বলেন, সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কর্মকর্তারা বৃহস্পতিবার সারা দেশে সংক্রমণের ৭৮ হাজার নতুন কেস রেকর্ড করেন। এর আগের সপ্তাহের একই দিনের তুলনায় সংখ্যাটি পর পর ৬ দিনের মত বৃদ্ধি পেল।
করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ মোকাবিলায় জাপান সরকার একটি নতুন নীতি প্রবর্তন করবে। গত বছর গ্রীষ্মে যে সর্বসাম্প্রতিক ঢেউটি আঘাত হেনেছিল, সংক্রমণের মাত্রা যদি তখনকার মাত্রায় পৌঁছায় এবার, সেক্ষেত্রে যেসব জেলায় তা ঘটবে, তাদের জোরদার পদক্ষেপ নেওয়ার অনুমতি সরকার দেবে। সেক্ষেত্রে জেলা কর্তৃপক্ষ উপসর্গ থাকা লোকজনকে গণপরিবহণে যাতায়াত এবং অপ্রয়োজনীয় ঘোরাফেরা করা থেকে বিরত থাকতে অনুরোধ জানাতে পারবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||