| ১৬ নভেম্বর ২০২২ | ২:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 49 বার
মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ জিডিপি’র উপাত্ত অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে জাপানের অর্থনীতির সংকোচন হয়েছে। পরপর চার ত্রৈমাসিকের মধ্যে এটিই ছিল প্রথম সংকোচন।
মন্ত্রিপরিষদ দপ্তর জানিয়েছে, এর আগের ত্রৈমাসিকের সাপেক্ষে বর্তমান ত্রৈমাসিকে দেশটির অর্থনীতি প্রকৃত হিসেবে বাৎসরিক ১.২ শতাংশ হারে সংকুচিত হয়েছে।
জাপানের মোট দেশজ আয় বা জিডিপি’র অর্ধেকেরও বেশি অংশ জুড়ে থাকা ভোক্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে মাত্র ০.৩ শতাংশ।
করোনাভাইরাস সম্পর্কিত উদ্বেগ নতুন করে বৃদ্ধি পাওয়ায় ভোক্তারা যথেষ্ট ব্যয় করছেন না। যার ফলে ভ্রমণ ও অন্যান্য পরিষেবায় চাহিদার অতি সামান্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এছাড়া, জ্বালানি ও খাদ্য মূল্যের ক্রমাগত বৃদ্ধিও ভোক্তাদের মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে, এই সময়ের মধ্যে জাপানের রপ্তানি ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে থাকলেও, ক্রমবর্ধমান জ্বালানি মূল্য ও দুর্বল জাপানি মুদ্রার প্রভাব আমদানি খরচ বৃদ্ধি করেছে ৫.২ শতাংশ।
তবে, মূলধন ব্যয় ১.৫ শতাংশ বেড়ে মোটামুটি জোরালো অবস্থায় ছিল। অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধারের মাঝে বৈশ্বিক মহামারির কারণে থেমে থাকা বিনিয়োগগুলো দৃশ্যত সামনে এগুনো শুরু করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||