• শিরোনাম

    জাপানে নতুন ভাবে কোভিড সংক্রমিতদের দৈনিক সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

    | ১৭ নভেম্বর ২০২২ | ৭:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 41 বার

    জাপানে নতুন ভাবে কোভিড সংক্রমিতদের দৈনিক সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে দেশ জুড়ে করোনাভাইরাসে নতুন ভাবে সংক্রমিতদের দৈনিক সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়া মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় সংক্রমণের সম্ভাব্য অষ্টম তরঙ্গের জন্য প্রস্তুতি নিচ্ছে। জেলা সরকারগুলোর সাথে মিলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জোরদার করে নেয়ার লক্ষ্যে তারা কাজ করছে এবং দ্রুত টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বান লোকজনের প্রতি জানাচ্ছে।

    কোয়ারেন্টিন ব্যবস্থায় থাকা নিশ্চিত হওয়া লোকজন সহ দৈনিক সংক্রমণের সংখ্যা মঙ্গলবার ছিল ১ লাখ ২ হাজার ৮২৯। সেপ্টেম্বর মাসের ১৪ তারিখের পর এই প্রথম দৈনিক হিসাব এক লাখ ছাড়িয়ে যায়। উত্তরাঞ্চলের জেলা হোক্কাইদোতে ঐ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ, অন্যদিকে টোকিওতে এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

    স্বাস্থ্য মন্ত্রী কাতো কাৎসোনোবু বলেন যে সংক্রমণ ছড়িয়ে পড়তে থাকলে অষ্টম তরঙ্গের সম্ভাবনা রয়েছে, এই ধারণার উপর ভিত্তি করে সরকার কাজ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য প্রস্তুতি নেবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক