• শিরোনাম

    জাপানের পশ্চিমাঞ্চলে শিমানে ইযুমু মন্দিরের কাছে চালু হয়েছে বিলাসবহুল উষ্ণ প্রস্রবণ হোটেল

    | ১৭ নভেম্বর ২০২২ | ৭:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 57 বার

    জাপানের পশ্চিমাঞ্চলে শিমানে ইযুমু মন্দিরের কাছে চালু হয়েছে বিলাসবহুল উষ্ণ প্রস্রবণ হোটেল

    জাপানের পশ্চিমাঞ্চলে শিমানে জেলার বিখ্যাত ইযুমো মন্দির হল দেশের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর অন্যতম। নিয়মিত ভাবে বছরে ৬০ লাখের বেশি দর্শনার্থী মন্দিরটি দর্শনে আসতেন, তবে মহামারীর কারণে এই সংখ্যা বিপুল পরিমাণে হ্রাস পায়।

    প্রচুর অর্থ খরচ করা পর্যটকদের আবারও ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে প্রধান একটি অবকাশ যাপন সুবিধা পরিচালনা করা একটি কোম্পানি এলাকায় একটি উষ্ণ প্রস্রবণ হোটেল চালু করেছে। বুধবার থেকে শুরু হওয়া নতুন এই হোটেলটি মন্দির থেকে গাড়ীতে ১৫ মিনিট দূরের পথ।

    হোটেলে অতিথিদের জন্য ৩৯টি ঘর রয়েছে, প্রতিরাতে জন প্রতি ১৮০ ডলার বা প্রায় ২৫ হাজার ইয়েন থেকে যার ভাড়া শুরু। চলতি বছরের শেষ পর্যন্ত প্রতিটি ঘর বুকিং হয়ে গেছে বলে হোটেল পরিচালক জানায়।
    স্থানীয় সম্প্রদায়ের আশা যে নতুন এই হোটেল মহামারীর খারাপ অভিজ্ঞতা পিছনে ফেলে পর্যটন শিল্পের পুনরুদ্ধারে সাহায্য করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক