• শিরোনাম

    আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল জাপানি কিশোরী

    | ১৭ নভেম্বর ২০২২ | ৮:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 69 বার

    আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল জাপানি কিশোরী

    জাপানি এক কিশোরী কাওয়াসাকি রেনা’কে রাজনৈতিক এবং সামাজিক কাজে অধিক সংখ্যক তরুণ তরুণী যাতে জড়িত হয় সেই লক্ষ্যে তার অগ্রগামী কাজের জন্য মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

    কিডস রাইটস ফাউন্ডেশন নামের নেদারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক শিশু অধিকার সংগঠন, শিশুদের অধিকার সুরক্ষিত রাখতে তরুণদের রাখা অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে। ২০১৯ সালে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এই পুরস্কার পেয়েছিলেন।

    পশ্চিম জাপানের ওসাকার একটি আন্তর্জাতিক স্কুলের শিক্ষার্থী ১৭ বছর বয়সী কাওয়াসাকিকে ৪৬ টি দেশের ১৭৫ জন প্রার্থীদের মধ্যে থেকে বেছে নেয়া হয়। সোমবার হেগে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়েছে। তিনি হলেন প্রথম জাপানি নাগরিক যিনি এই পুরস্কার পেলেন।

    ৮ বছর বয়সে কাওয়াসাকি একটি বই পড়েছিলেন যেখানে তিনি জানতে পারেন যে নিজেদের দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে স্কুলে যেতে পারে না পৃথিবীতে এমন শিশুরাও রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের সঙ্কল্প তিনি করেছিলেন।

    স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের সাথে তরুণদের সংযোগ স্থাপনে অলনলাইন একটি প্ল্যাটফর্ম তৈরি করে নিতে ১৪ বছর বয়সে তিনি একটি সংগঠন চালু করেন। রাজনৈতিক এবং সামাজিক কাজে আরও বেশি জড়িত হতে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যে তিনি কাজ করে আসছেন।

    অনুষ্ঠানে কাওয়াসাকি বলেন যে তার বিশ্বাস এই পুরস্কার “ জাপানি তরুণদের জন্য গুরুত্বপূর্ণ এক প্রতীক, বিশ্ব মঞ্চে আমাদের কন্ঠ যে তাৎপর্যপূর্ণ বিবেচনা করা হয় তা যেটা তুলে ধরছে।” তিনি বলেন এই পুরস্কার “ প্রতিটি কন্ঠ শোনা এবং তার মূল্য না দেয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শক্তি তাকে দেবে।”

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক