• শিরোনাম

    জাপানে অক্টোবর মাসে ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ

    | ২০ নভেম্বর ২০২২ | ৯:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 51 বার

    জাপানে অক্টোবর মাসে ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ

    গতমাসে জাপানে ভোগ্যপণ্যের মূল্যসূচক বৃদ্ধি পেয়ে এমন এক মাত্রায় উঠেছে, যা বিগত ৪০ বছরে কখনও দেখা যায়নি। ফলে মূল্যবৃদ্ধির কামড় আরও বেশি করে টের পাচ্ছেন ক্রেতারা।

    অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয় জানাচ্ছে, ভোগ্যপণ্যের মূল্যসূচক বা সিপিআই, যার মধ্যে অন্তর্ভুক্ত নেই টাটকা খাবার, সেই সূচক অক্টোবর মাসে এক বছর আগের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এর আগে এই সূচক ৩ দশমিক ৬ শতাংশে উঠেছিল ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে, যখন দ্বিতীয় তেল সংকটের প্রভাব অব্যাহত ছিল জাপানে।

    সরকার এবং জাপানের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ জাপান দেশকে মুদ্রা সংকোচনের আবর্ত থেকে তুলে আনার চেষ্টায় ২ শতাংশ মুদ্রাস্ফীতি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। অক্টোবরে পর পর সপ্তম মাসের মত ভোগ্যপণ্যের মূল্যসূচক সেই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যায়।

    সার্বিকভাবে জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে ১৫ দশমিক ২ শতাংশ এবং তা সূচকের উপর চাপ ফেলা অব্যাহত রেখেছে।

    টাটকা খাবার ছাড়া অন্য সব খাবারের জন্য ক্রেতাদের ৫ দশমিক ৯ শতাংশ বেশি ব্যয় করতে হয়েছে। দুর্বল ইয়েন আমদানির খরচ বাড়িয়ে দিয়েছে, যা ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে আরও ইন্ধন যোগাচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক