| ২১ নভেম্বর ২০২২ | ৫:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 42 বার
জাতিসংঘের পরমাণু সংস্থার ভাষ্যানুযায়ী, ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিশোধিত পানি সমুদ্রে ছেড়ে দেয়া আরম্ভের আগে তারা এই পানির নিরাপত্তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা করছে। আগামী বসন্তকাল নাগাদ এই পানি ছেড়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ, জাপান সরকারের অনুরোধে আন্তর্জাতিক মানদণ্ডের উপর ভিত্তি করে এই পরিশোধিত পানির নিরাপত্তা বিষয়ক পরীক্ষার কাজ করছে। আইএইএর একটি বিশেষজ্ঞ দল, জাপানে গত সোমবার থেকে পাঁচ দিনের এই পরীক্ষা চালায়।
দলটি, পরীক্ষা শেষে গত শুক্রবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আইএইএ’র নিরাপত্তা ও সুরক্ষা সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত পরিচালক গুস্তাভো কারুসো জানান যে, বিশেষজ্ঞ দলটি স্বচ্ছতার সাথে প্রকল্পটির প্রযুক্তিগত দিকগুলো পর্যালোচনা করেছে। তার ভাষ্যমতে, সংস্থাটি শুধুমাত্র জাপানই নয় বরং প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও চীন’সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নিরাপত্তা বোধ দেবে এমন একটি মূল্যায়ন করতে সক্ষম হবে।
উল্লেখ্য, বিদ্যুৎ কেন্দ্রটির গলিত পরমাণু জ্বালানি শীতলীকরণের জন্য এই পানি ব্যবহার করা হয়। এগুলো, ভূগর্ভস্থ ও বৃষ্টির পানির সঙ্গে মিশে ধ্বংসপ্রাপ্ত চুল্লি ভবনে ঢুকে পড়ে।
টেপকো, ফিল্টারের মাধ্যমে পরিশোধন করে এই পানি থেকে অধিকাংশ তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নিয়েছে।
তবে, পরিশোধিত পানিতে এখনও তেজস্ক্রিয় ট্রিটিয়াম’সহ কয়েকটি তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান রয়েছে।
জাপান সরকার ও টেপকো, ট্রিটিয়াম পাতলা করে নির্ধারিত জাতীয় মাত্রার নীচে নামিয়ে আগামী বসন্ত নাগাদ পরিশোধিত পানি সমুদ্রে ছেড়ে দেয়ার আশাবাদ পোষণ করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||