• শিরোনাম

    বিশ্বকাপ ফুটবলে প্রথম খেলায় জার্মানিকে হতবাক করে দিয়েছে জাপান

    | ২৫ নভেম্বর ২০২২ | ৪:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 42 বার

    বিশ্বকাপ ফুটবলে প্রথম খেলায় জার্মানিকে হতবাক করে দিয়েছে জাপান

    ১৯৯৮ সালে প্রথমবারের মত প্রতিযোগিতায় খেলার পর থেকে বিশ্ব কাপ ফুটবলে জাপান তাদের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছে।

    বুধবার গ্রুপ ইর ম্যাচে সামুরাই ব্লু নামে পরিচিত জাপান দল অপ্রত্যাশিত ভাবে পিছন থেকে এগিয়ে এসে চার বার বিশ্বকাপ জয়ী জার্মানিকে ২-১ গোলে পরাজিত করেছে।

    খেলার শুরুতে জার্মানি জয়ের পথে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছিল। খেলার ৩৩ মিনিটে জাপানের গোলরক্ষক গোনদা শুইচি একটি পেনাল্টির সুযোগ করে দিলে ইলকায় গুয়েনদোগান গোল করে জার্মানিকে এগিয়ে নেন।

    জাপানের কোচ মোরিইয়াসু হাজিমে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার প্রয়োজন আছে বলে দৃঢ় অবস্থান ধরে রেখেছিলেন। তিনি পাঁচ জন বদলী খেলোয়াড়কে মাঠে নামান এবং এদের মধ্যে দু’জন গোল করেন।

    খেলার ৭৫ মিনিটে দোয়ান রিতসু মাঠে নামার মাত্র চার মিনিট পর একটি ফিরতি শট থেকে গোল করেন।

    এর আট মিনিট পর আসানো তাকুমা জয়সূচক গোলটি করেন। দোয়ান এবং আসানো উভয়েই জার্মানির বুন্দেসলিগায় খেলছেন।

    খেলা শেষ হওয়ার পর দোয়ান বলেছেন, আজকের এই জয়ে খুব বেশি আনন্দ অনুভব না করে কঠোর মনোবল নিয়ে তিনি খেলা চালিয়ে যেতে চান।

    আসানো বলেন, দলের সবাই মিলেই এই গোল এবং জয় অর্জন করেছে। আজকের জয়ের আনন্দ তিনি উপভোগ করতে চান উল্লেখ করে তিনি বলেছেন এরপর নিজের সেই ভাবনা বদল করে নিয়ে আগামী খেলার উপর তিনি মনোনিবেশ করতে চান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক