• শিরোনাম

    দলের ধৈর্যকে জয়ের প্রধান কারণ আখ্যায়িত করেছেন জাপান ফুটবল দলের কোচ

    | ২৫ নভেম্বর ২০২২ | ৪:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 44 বার

    দলের ধৈর্যকে জয়ের প্রধান কারণ আখ্যায়িত করেছেন জাপান ফুটবল দলের কোচ

    জাপানের জাতীয় ফুটবল দলের কোচ মোরিইয়াসু হাজিমে বলছেন হাল ছেড়ে না দেয়ার কারণেই তার দল জার্মানিকে পরাজিত করতে পেরেছে।

    বিশ্বকাপের প্রথম খেলায় বুধবার চারবারের চাম্পিয়ন জার্মানিকে দ্বিতীয়ার্ধের ২-১ গোলে পরাজিত করা জাপানের চমকপ্রদ বিজয়ের পর মোরিইয়াসু সাংবাদিকদের সাথে কথা বলেন।

    মোরিইয়াসু বলেছেন খেলার প্রস্তুতি গ্রহণে তার দল সম্মিলিতভাবে কাজ করেছে।

    তিনি বলেন তার বদল করে নেয়া পাঁচজন খেলোয়াড় পরিবর্তন নিয়ে এসেছে। এদের মধ্যে আসানো তাকুমাকে ৫৭ মিনিটে মাঠে নামানো হয় এবং এর ১৪ মিনিট পর দোয়ান রিৎসু খেলা শুরু করেন। তাদের করা গোল জাপানের জয় নিশ্চিত করে দিয়েছে।

    তবে তার দল কেবল প্রথম খেলায় জয়লাভ করেছে উল্লেখ করে মোরিইয়াসু একই সাথে সতর্কতাও উচ্চারণ করেন।

    তিনি বলেছেন জার্মানিকে পরাজিত করা নিয়ে খুব বেশি উৎফুল্ল না হয়ে ই-গ্রুপের আসন্ন খেলাগুলোতেও জয়লাভ করতে পারা নিয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। রবিবার পরবর্তী ম্যাচে জাপান কোস্টা রিকার বিরুদ্ধে খেলবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক