• শিরোনাম

    প্রচার খরচ সংক্রান্ত বর্ণনা অপর্যাপ্ত থাকা স্বীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী

    | ২৫ নভেম্বর ২০২২ | ৪:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 48 বার

    প্রচার খরচ সংক্রান্ত বর্ণনা অপর্যাপ্ত থাকা স্বীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার কার্যালয়ের দাখিল করা গত বছরের সাধারণ নির্বাচনের প্রচারে হওয়া খরচের বর্ণনা যে অসম্পূর্ণ ছিল তা স্বীকার করেছেন।

    সাপ্তাহিক শুকান বুনশুন সাময়িকীর অনলাইন সংস্করণে বলা হয়েছে কিশিদার কার্যালয় প্রাপকের ঠিকানা এবং খরচের বর্ণনা ছাড়া ৯৪টি রশিদ সংযুক্ত করে।

    সাময়িকী বলছে জাপানের নির্বাচন আইনের লঙ্ঘন এটা হতে পারে।

    কিশিদা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন তিনি নিশ্চিত করে নিয়েছেন যে খরচ সংক্রান্ত প্রতিবেদনে যেভাবে দেখানো হয়েছে, প্রচার ব্যায় সেরকম যথার্থ হলেও সংযুক্ত রশিদগুলোতে অপর্যাপ্ততা ছিল।

    তিনি ব্যাখ্যা দিয়েছেন যে দায়িত্বে থাকা ব্যক্তি রশিদ যিনি প্রদান করছেন তার নাম দেখে রশিদের উদ্দেশ্য ধারণা করে নেন এবং এরপর নিয়ম অনুসরণ করে প্রতিবেদন দাখিল করেন। তবে মূল রশিদগুলোতে বিস্তারিত বর্ণনা সংযুক্ত করতে তিনি ভুল করেছেন।

    কিশিদা বলেছেন একই রকম ভুল যেন আবারও না ঘটে, তা নিশ্চিত করে নেয়ার নির্দেশ তিনি তার কার্যালয়কে দিয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক